নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: শনিবার ৩০,মে :: বসিরহাট মহকুমার সন্দেশখালি দু’নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের একটি ঘর বন্ধে করা ছিল সাধারণ মানুষের ত্রিপল থেকে আইলা আমফানের ত্রাণ সামগ্রী এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।
এই তৃণমূল নেতারাই তাদের ক্ষমতার বলেই সাধারণ মানুষের কে এই সামগ্রী দিতেন না তারা। নিজে রেখে দিতেন সরকারি ত্রান না পাওয়ায় সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখায়
এই হোস্টেলের সামনে খুলনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যজ্যোতি সান্যাল, ও খুলনা গ্রাম পঞ্চায়েতের প্রধান রিন্টু সান্যাল, রাজা সান্যাল, দেবজ্যোতি সান্যাল, আকাশ মন্ডল, সৌভিক দাস এরা এই হাটগাছাতেই তাণ্ডব চালাতো ।
সাধারণ মানুষের উপরে অত্যাচার করত ২০২১ সালেই একাধিক ঘরবাড়ি ভাঙচুর বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে। এই তৃণমূল নেতারা ঘর পাইয়ে দেওয়ার নামে কাঠ মানি সহ একাধিক জব কার্ডের দুর্নীতির অভিযোগ রয়েছে বলে এমনটা বলেন এলাকার সাধারণ মানুষ ।
দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ প্রশাসন দ্রুত দেখুক এই অবিলম্বে এই দোষীদের গ্রেফতার করা হোক এমনটাই বললেন তারা।
হিঙ্গলগঞ্জ মণ্ডল ৩এর সভাপতি বিধান মণ্ডল বলেন এলাকার সাধারণ মানুষ তারা ক্ষুব্ধ হয়ে হোস্টেলের একটি ঘর ভর্তি ত্রাণের সামগ্রী তারা বাইরে বের করে নিয়ে এসে বিক্ষোভ দেখায় ।
এই তৃণমূল নেতাদের এর আগেও একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে এই তৃণমূলের নেতারা। তাই আমি চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক ও দোষীদের উপযুক্ত শাস্তি ।

