সরকারি সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগ তৃণমূল সভাপতির বিরুদ্ধে – গ্রেফতার তৃণমূল সভাপতি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালীগঞ্জ :: বুধবার ৩,জুন :: তৃণমূল সভাপতি এর বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগ উঠল।

নদিয়ার কালীগঞ্জের মীরা ১ নম্বর অঞ্চলের তৃণমূলের সভাপতি সুরেশ আগরওয়াল ওরফে দামুর বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগে এলাকার মানুষ বিক্ষোভ দেখালো।

এলাকার মানুষের অভিযোগ, আজ বুধবার থেকে সরকারি ত্রিপল, কম্বল সহ বিভিন্ন ত্রান সামগ্রী সুরেশ আগরওয়ালের মীরা বাজারের বাড়ি থেকে অন্যত্র পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। সেই সময়ে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সভাপতির বাড়িতে।

এরপর দেখা যায় বাড়িতে রয়েছে সরকারি বর্জ্য ফেলার দুটি গাড়ি তার বাড়িতে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে।

সৌর বিদ্যুৎ চালিত ল্যাম্পপোস্ট বসানো রয়েছে তার বাড়িতে, খেলার মাঠ পরিচর্যার করার ঘাস কাটার মেশিন, সরকারি একাধিক কৃষি সরঞ্জাম, ফসলের বীজ সহ একাধিক জিনিসপত্র উদ্ধার হয়েছে।

দীর্ঘক্ষণ ধরে এলাকার মানুষ বিক্ষোভ দেখায় তাকে ঘিরে, মীরা পুলিশ ফাঁড়ি এবং কালিগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্র বাহিনীর সামনেই একাধিক গোডাউন এর তালা ভেঙে স্থানীয় লোকজন জিনিসপত্র উদ্ধার করে।

পুলিশ থানায় নিয়ে যেতে চাইলে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। এরপর কোন মতে হাতে দড়ি বেঁধে গাড়িতে করে পুলিশ উদ্ধার করে অভিযুক্ত সুরেশ আগরওয়ালকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + sixteen =