সরকার পাল্টালেও দুর্নীতি যেন পিছু ছাড়ছে না এরকমই ঘটনার সাক্ষী থাকলো ধূপগুড়ি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: মঙ্গলবার ৭,জুলাই :: ধূপগুড়ি পৌরসভার অন্তর্গত ১৬ টি ওয়ার্ডের পৌর কর্তৃপক্ষের তরফে প্রাক্তন রাজ্য সরকারের তত্ত্বাবধানে সেলফ হেল্প গ্রুপ করা হয়। পৌর এলাকার বাসিন্দাদের জন্য সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে ঋণ প্রদান করা হতো।

আর সেই ঋণ পৌরসভার তরফ থেকে বিভিন্ন রাষ্ট্রীয়ত্ত ব্যাংক থেকে সাধারণ মানুষদের ঋণ প্রদান করা হতো। যাতে সাধারণ মানুষ সেই ঋণ নিয়ে উপকৃত হন। এমনই ঘটনা প্রকাশ্যে আসতেই চক্ষু চড়ক গাছ পৌরসভার অন্তর্গত দু’নম্বর ওয়ার্ডে। ১

৫টি গ্রুপের মোট ৩০ জনের সদস্যের একটি গ্রুপ, তার মধ্যে ৫০,০০০ হাজারেরও বেশী টাকা তোলার অভিযোগ উঠল গ্রুপের সভানেত্রীর বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই সভানেত্রী বাড়িতে বিক্ষোভের শামিল হন গ্রুপের থাকা সকল মহিলারা।

ঘটনার খবর পেয়ে উপস্থিত হন ধূপগুড়ি থানার পুলিশ পুলিশ গ্রুপের সকল মহিলাদের সঙ্গে কথা বলে জানতে পারেন যে ৫০ হাজারেরও বেশি টাকা তোলেন ওই সভানেত্রী।পুলিশ আটক করে নিয়ে যায় থানায়।

গ্রুপের সদস্য মাম্পি রায় ও পার্বতী রায় জানান, কিভাবে টাকা তুললেন আমরা পরে জানতে পারি পুরসভার সেলফ হেল্প গ্রুপ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরে জানতে পারেন আধারের সঙ্গে যুক্ত করা মোবাইল নাম্বারে ওটিপি মারফত সেই টাকা তোলেন গ্রুপের সভানেত্রী।

আমরা সেই টাকার হিসাব চাইতে একত্রিত হয়ে তার বাড়িতে জমায়েত হই। ঘটনা পূর্ণাঙ্গ তথ্য খতিয়ে দেখছে ধূপগুড়ি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =