সল্টলেক AE ব্লকের একটি বাড়ি থেকে জোড়া মৃত দেহ উদ্ধার।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সল্টলেক :: শুক্রবার ৩১,জুলাই :: ঘরের মধ্যে খাটের ওপর পড়ে থাকতে দেখেন। ছেলে বাড়িতে ছিল না। সকালে ফোন করে ফোন ধরছিল না। পাশে একজনকে ফোন করে। সে এসে দেখে তালা দেওয়া। বেল দিলেও কেউ খুলছে না।

এর পরেই বাড়িতে এসে তালা খুলে দেখে মৃত অবস্থায় পড়ে আছে। খবর দেওয়া হয় বিধান নগর উত্তর থানায়। পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

মৃত মহিলা ক্যান্সারে দীর্ঘদিন ধরে ভুগছিলেন এমনটাই প্রতিবেশী সূত্রে খবর। তবে অর্থনৈতিক সমস্যা ছিল নাকি অন্য কোনো সমস্যা খতিয়ে দেখছে পুলিশ।

মৃত ব্যক্তির নাম সজল কুমার কুন্ডু । মৃত মহিলার নাম রঞ্জনা কুন্ডু। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। উদ্ধার বিষের বোতল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 12 =