সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: গ্যাংটক :: মঙ্গলবার ২১,জুলাই :: সিকিমের নামচি জেলার তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ টানেলে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ হয়েছে। প্রশাসনের আশঙ্কা, এখনও একাধিক শ্রমিক ও কর্মী টানেলের ভিতরে আটকে রয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, টানেলের ভিতরে মিথেন গ্যাসের বিস্ফোরণ ও তার পরবর্তী ধসের জেরেই এই দুর্ঘটনা ঘটে।
উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ, এসডিআরএফ, সেনা এবং অন্যান্য বিশেষজ্ঞ উদ্ধারকারী দল। তবে টানেলের ভিতরে বিষাক্ত গ্যাস, ধ্বংসস্তূপ এবং প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

