সিকিমে উদ্ধার অভিযান শেষ – ২৫ মৃতদেহ উদ্ধার -ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: গ্যাংটক :: বৃহস্পতিবার ২৩,জুলাই :: সিকিমের নামচির সমরদুঙ এলাকায় এনএইচপিসির তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে মিথেন গ্যাস বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযান শেষ হয়েছে।

বৃহস্পতিবার নর্থ বেঙ্গলের আইজি সুকেশ জৈন জানান,উদ্ধারকারী দল মোট ২৫টি মৃতদেহ উদ্ধার করেছে। এর মধ্যে ১১জন পশ্চিমবঙ্গের বাসিন্দা ও সকলের পরিচয় শনাক্ত করা হয়েছে।ইতিমধ্যেই ৭জনের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর তাঁদের মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

আইজি সুকেশ জৈন বলেন,গত দু’দিন ধরে উদ্ধারকারী দল শুধুমাত্র উদ্ধার কাজ নয়,নিহতদের পরিবারের সদস্যদের ঘটনাস্থলে নিয়ে আসা,মৃতদেহ শনাক্তকরণ,ময়নাতদন্ত সহ মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার মতো সমস্ত দায়িত্ব সমন্বিতভাবে সম্পন্ন করেছে।

তাঁর কথায়,”আজ পুরো অপারেশন সম্পূর্ণ হয়েছে।”এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (গোলে)।তিনি উদ্ধার কাজের অগ্রগতি পর্যালোচনা করেন ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রী জানান,দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিশেষজ্ঞদের রিপোর্ট চাওয়া হয়েছে ও ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না হয়,সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 − one =