সীমান্তে ৩১ হাজার ভারতীয় জাল টাকা সহ গ্রেফতার এক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার ১১,মার্চ :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গোয়ালদ এলাকার ঘটনা ৩১ হাজার ভারতীয় জাল নোট যার মধ্যে ৫০০ টাকা ও ২০০ টাকা আছে সীমান্তে গতকাল মঙ্গলবার রাত এগারোটা নাগাদ অশংলগ্ন অবস্থায় ঘোরাঘুরি করছিল ।

                                                           জাল নোট কারবারি নাম আলী আসাদ মন্ডল

এই টাকা ছড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা ছিল মনে করা হচ্ছে । পুলিশ গিয়ে হাতেনাতে জাল নোটসহ গ্রেপ্তার করেছে একজন জাল নোট কারবারি নাম আলী আসাদ মন্ডল । বাড়ি বসিরহাট থানার ভারত বাংলাদেশ পাইকারডাঙ্গা সীমান্তে ।

সরুপনগর থানার পুলিশ আধিকারিক প্রতাপ মোদকের কাছে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে । তাকে পুলিশ হেফাজতের নেওয়ার জন্য আবেদন জানিয়েছে সরুপনগর থানার। পুলিশ ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 5 =