নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ১৮,জুন :: আসানসোল, ১৮ জুন: ব্যস্ত জীবন, মানসিক চাপ এবং প্রযুক্তিনির্ভর দৈনন্দিন জীবনের ভিড়ে নিজের জন্য সময় বের করা আজ এক বড় চ্যালেঞ্জ।
সেই বার্তাকেই সামনে রেখে শহিদ ভগত সিং স্টেডিয়ামে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজন করা হয় এক বিশেষ যোগ ও ধ্যান শিবির। রাসপ্রিত সিং-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন।
পূর্ব বিভাগের বিভিন্ন থানার পুলিশ আধিকারিক ও কর্মীদের পাশাপাশি এলাকার বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরাও উৎসাহের সঙ্গে যোগ ও ধ্যান অনুশীলনে অংশ নেন।
শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, সুস্থ, সচেতন ও মানসিকভাবে শক্তিশালী সমাজ গড়ে তোলার ক্ষেত্রেও পুলিশ প্রশাসনের এই উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
নিয়মিত যোগব্যায়াম ও ধ্যান যেমন শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে, তেমনই মানসিক প্রশান্তি, আত্মনিয়ন্ত্রণ এবং ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল এই শিবির আরও একবার মনে করিয়ে দিল— “সুস্থ শরীর, সুস্থ মন— আর সেই পথেই গড়ে ওঠে সুস্থ, সচেতন ও সুন্দর সমাজ।”

