সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শনিবার ১৮,জুলাই :: গোথিয়া কাপে ইতিহাস রচনার কাছাকাছি মিনার্ভা অ্যাকাডেমি! টানটান সেমিফাইনাল ম্যাচ রুদ্ধশ্বাস জয়, ফাইনালে মিনার্ভা।
সুইডেনের গোথেনবার্গে চলা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ যুব ফুটবল প্রতিযোগিতা গোথিয়া কাপ ২০২৬-এর অনূর্ধ্ব-১২ বিভাগে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করার পর, নকআউট স্টেজে ধারাবাহিকতা ধরে রেখেছে ভারতের প্রতিনিধি দল মিনার্ভা একাডেমি। সেমিফাইনালে প্রতিপক্ষকে পরাজিত করে ফাইনালে তারা।
ইতিহাস রচনার মাঝে শুধু এক ধাপ। শনিবার অনুষ্ঠিত সেমিফাইনালে ইউক্রেনের শক্তিশালী এফসি লোকোমোটিভ কিয়েভ-কে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে পৌঁছেছে তারা। প্রথম থেকে আক্রমণাত্মক ফুটবলের নিদর্শন রাখে মিনার্ভা। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয়।
মিনার্ভা অ্যাকাডেমির হয়ে গোল করেন পাইখোম্বা,টি কিপজেন, নং রেম। গোটা প্রতিযোগিতাতে নিজেদের দাপট দেখিয়েছে মিনার্ভা। আক্রমণাত্মক ফুটবলের নিদর্শন, জমজমাট মাঝ মাঠ, এবং শক্ত রক্ষণ বিভাগ মিনার্ভাকে প্রতিযোগিতায় সাফল্য এনে দিয়েছে।
এবার তারা প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে হবে ব্রাজিলের শক্তিশালী আরএস স্পোর্টস ইয়োলো। হাই ভোল্টেজ ফাইনাল দেখবার জন্য মুখে রয়েছে ফুটবলপ্রেমীরা।

