নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দাসপুর :: মঙ্গলবার ১০,জুন :: স্কুল ছাত্রীদের সাথে অশ্লীল আচরণের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে স্কুলের মধ্যে ঘেরাও করে তুমুল বিক্ষোভ অভিভাবক সহ গ্রামবাসীদের।
এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের এরেটি নেতাজি প্রাথমিক বিদ্যালয়। জানা যায় এই বিদ্যালয়ের সহশিক্ষক স্বপন কান্ডার বেশ কয়েকদিন ধরে স্কুলছাত্রীদের স্কুল ঘরের মধ্যে দরজা বন্ধ করে ছাত্রীদের শরীরের বিভিন্ন অশ্লীল জায়গায় হাত দেয় ।
এমনকি ছাত্রীদের ভয় দেখায় তাদের অভিভাবকের না জানাই, ঘটনাটি জানাজানি হতেই আজ দাসপুরের এরেটি নেতাজী প্রাথমিক বিদ্যালয় ওই অভিযুক্ত শিক্ষক স্বপন কান্ডার কে ঘিরে
স্কুলের মধ্যে আটকে রেখে তুমুল বিক্ষোভে ফেটে পড়ে অভিভাবক থেকে শুরু করে গ্রামবাসীরা। তাদের অভিযোগ অবিলম্বে ওই শিক্ষককে উপযুক্ত ব্যবস্থা দিতে হবে।

