নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বৃহস্পতিবার ৩০,এপ্রিল :: ভোট গ্রহণ শেষ হওয়ার পর স্ট্রংরুমে ইভিএম ও ভিভিপ্যাট মেশিন জমা ও সংরক্ষণ প্রক্রিয়া ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।
নিরাপত্তার কড়া বলয়ে ভোটিং মেশিনগুলি একে একে পূর্ব বর্ধমান জেলার কালনা কলেজের স্ট্রংরুমে ঢোকানো হচ্ছে, বৃহস্পতিবার এমনই ছবি ধরা পড়ল।
যাতে গণনার আগে পর্যন্ত সেগুলি সম্পূর্ণ সুরক্ষিত থাকে। ভোটগ্রহণ শেষে বিভিন্ন বুথ থেকে প্রিজাইডিং অফিসার ও পোলিং কর্মীরা নির্দিষ্ট সংগ্রহকেন্দ্রে পৌঁছন। সেখানে নির্দিষ্ট নিয়ম মেনে ইভিএম ও ভিভিপ্যাট মেশিন জমা নেওয়া হয়।
এরপর নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সেগুলি স্ট্রংরুমে স্থানান্তরিত করা হয়। কালনা ২৬৪, পূর্বস্থলী উত্তর ২৬৯, পূর্বস্থলী দক্ষিণ২৬৮ ও মন্তেশ্বর ২৬৩ বিধানসভার চারটি কেন্দ্রের জন্য কালনা কলেজ রয়েছে স্ট্রং রুম।
তৃণমূল কর্মী তপন পড়েল বলেন আমাদের কর্মীরা ২৪ ঘন্টা পাহারা দিচ্ছে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা কিছু না হয়।

