নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: মঙ্গলবার ২৩,জুন :: গোটা রাজ্যের সাথে সাথে নদিয়ার কৃষ্ণনগরে স্মার্ট মিটারের বিরোধিতা করে পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির সদস্যরা।
একই সাথে কৃষ্ণনগর বিদ্যুৎ বিভাগের রিজিওনাল অফিসে বিক্ষোভ প্রদর্শন করে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি।
তাদের প্রতিবাদ কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী কলকাতায় এসে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক বলে বিবৃতি দিয়েছেন। একই সাথে রাজ্য এবং কেন্দ্র উভয়েই স্মার্ট মিটার লাগানোর জন্য নির্দেশিকা জারি করেছে। আর তারই বিরোধিতা করে এদিন এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির।

