হরিপুরার ৭/৯ পিটের পুরনো খনি মুখের কাছে ধস, মণ্ডলপাড়ায় ফের আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাণ্ডবেশ্বর :: বুধবার ২,সেপ্টেম্বর :: রাতভর মুষলধারে বৃষ্টির পর পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার হরিপুরার ৭/৯ পিটের পুরনো চাণক্যের কাছে মণ্ডলপাড়া এলাকায় হঠাৎ ধস নামায় ফের আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। টানা বৃষ্টির জেরে মাটি ধসে যাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ বেড়েছে।

জানা গিয়েছে, বুধবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ৭/৯ পিটের পাশে মাটি ধসে যাওয়ার ঘটনা। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়। স্থানীয়দের আশঙ্কা, টানা বৃষ্টির কারণে আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

এদিকে, ঘটনার প্রসঙ্গে বিজেপি নেতা রবীন্দ্র যাদব জানান, ২০১৮ সালেও এই এলাকায় আগুন লাগার বড় ঘটনা ঘটেছিল। সেই সময় ইসিএল ম্যানেজমেন্টের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর অভিযোগ, এরপরও এলাকায় নিরাপত্তার জন্য কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

রবীন্দ্র যাদব আরও জানান, বুধবার সকালে এক মহিলা এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ভাগ্য ভালো থাকায় তিনি ধসের কবল থেকে অল্পের জন্য রক্ষা পান। তাঁর দাবি, ঘটনার পর এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসন ও ইসিএল কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখে দ্রুত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, টানা বৃষ্টির কারণে এলাকার পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। পুরনো খনি এলাকার আশপাশে ধসের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয়দের দাবি, প্রশাসন ও ইসিএল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখুক এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করুক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − nine =