নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাবড়া :: সোমবার ১৫,জুন :: উত্তর ২৪ পরগনার হাবড়া থানার অন্তর্গত কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি পুকুরের মধ্যে থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র। ঘটনা কে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায় কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকার একটি পুকুরে মাছ ধরতে আসে জেলেরা আর সেই জেলেদের জালে উঠে আসে একটি ব্যাগ ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ। ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় একাধিক আগ্নেয়াস্ত্র।
মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় খবর দেওয়ায় হাবরা থানায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় হাবরা থানার বিশাল পুলিশ বাহিনী ।
কে বা কারা ব্যাগের মধ্যে করেই অস্ত্র ফেলে রেখে গেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে স্থানীয় বিজেপি নেতাদের দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই কাজ করেছে।

