হাসনাবাদপর বায়লানীর ঘটনায় দোষীদের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ,আই.সির বদলির দাবি হিন্দু সুরক্ষা সমিতির

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাসনাবাদ :: শুক্রবার ২৯,মে :: ১৯ শে মে রাতে হাসনাবাদের বায়লানী বাজারে নিতাই দাশের লাড্ডুর কারখানায় আগুন লাগে। আগুনে ভস্মীভূত হয় দোকান।

ঘটনার আকস্মিকতায় অসুস্থ হয়ে পরেন নিতাই দাশ। ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে।পরের দিন সকালে দোষীদের শাস্তির দাবিতে বায়লানী বাজারে অবরোধে সামিল হন ব্যাবসায়ী থেকে এলাকার মানুষ। ঘটনার পর থেকেই নিতাই দাশের পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন।

ঘটনায় জড়িত দের গ্রেপ্তারের দাবিতে ও দোষীদের শাস্তির দাবিতে, অবিলম্বে নিতাই দাশ ও তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার দাবিতে ২৩ শে মে হাসনাবাদ থানার দারস্থ হয় হিন্দু সুরক্ষা সমিতি।

কিন্তু তারপরও মুল অভিযুক্ত অধরা রয়েছে বলে অভিযোগ তুলে আজ ফের হাসনাবাদ থানায় বিক্ষোভে সামিল হন হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা।পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগে সরব হন তারা।

হাসনাবাদ থানার আই.সি র বদলির দাবি তুলে পুলিশ অফিসারদের সঙ্গে কথোপকথনে দোষীদের গ্রেপ্তারির দাবি তুলতে থাকেন তারা।

বিক্ষোভ চলাকালীন থানায় আসেন হাসনাবাদ থানার আই.সি, তাকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আই.সি র নিস্ক্রিয়তার দাবিতে বদলির দাবিপত্র পেশ করেন তারা।

পুলিশের পক্ষ থেকে ঘটনায় তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়,কিন্তু প্রকৃত দোষীদের কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে দাবি তুলতে থাকে হিন্দু সুরক্ষা সমিতি।

আগামী ৭২ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে সারা রাজ্য ব্যাপী বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানান বিক্ষোভকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + sixteen =