সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: সোমবার ১৫,জুন :: নাবাগত কুরাসাওকে গোলের মালা পরিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল জার্মানি। হিউস্টনে নিজেদের উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিল জার্মানরা। নবাগত দল কোনভাবেই জার্মানদের সাথে এঁটে উঠতে পারেনি।
ম্যাচের প্রথম থেকেই সাঁড়াশি আক্রমনে বিপক্ষে নাজেহাল করে দেয় জার্মানি। প্রথম ম্যাচে বড় জয় পেল তারা। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় জার্মানি। গোলদাতা ফেলিক্স এনমেচা। ম্যাচের ২১তম মিনিটে কোমেনেনসিয়া গোল। কুরাসাও ম্যাচে সমতা ফেরার। এই বলছিল নবাগতদের বিশ্বকাপ ফুটবলে প্রথম গোল।
এরপরেই ফুটবল মাঠে উঠে জার্মান ঝড়। ৩৮ মিনিটে হেডে গোল করেন নিকো শ্লটারবেক। ম্যাচের প্রথম অর্ধ শেষ হওয়ার মাথায় পেনাল্টি পায় জার্মানি। কাই হাভার্টজ পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি। ব্যবধান তিন গুণ করে নেয় জার্মানরা।
ম্যাচের প্রথম অর্ধের মতো দ্বিতীয় অর্ধেও জার্মানদের সাপোর্ট অব্যাহত থাকে। বারংবার প্রতিপক্ষের দুর্গে আক্রমণ সানায় জার্মানরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারো গোল। ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-১! ম্যাচের ৬৮ মিনিটের মাথায় নাথানিয়েল ব্রাউন গোল করে জার্মানিকে ৫-১ ব্যবধানে এগিয়ে যান।
পরবর্তীতে ম্যাচের ৭৮ মিনিট ও ৮৮ মিনিটে আরও দুটি গোল করে জার্মানরা। শেষ পর্যন্ত ৭-১ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে জার্মানরা।
জার্মানদের কাছে কোনভাবেই পেরে উঠতে পারেনি নবাগত প্রতিপক্ষ। প্রথম থেকেই প্রতিটি ইঞ্চিতে এগিয়েছিল জার্মানি। জার্মানির পাওয়ার ফুটবলের কাছে অসহায় আত্মসমর্পণ করে কুরাসাও।

