হিঙ্গলগঞ্জের ভবানীপুর টু মডেল মাঠে বিজেপি কর্মীদের বিজয় উৎসব পালন বিজেপি হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্রের সমর্থনে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: শনিবার ২৩,মে :: হিঙ্গলগঞ্জের ভবানীপুর টু মডেলের মাঠে বিজেপি কর্মীদের সমর্থনে বিজয়ী উৎসব পালন হল আজ এদিনে এই উৎসবের ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র।

তিনি বলেন দীর্ঘদিন সন্ত্রাসীদের আঁতুড় ঘর বলা যেতে পারে কারণ দীর্ঘ সন্ত্রাস এই জায়গা থেকেও চলত যার ফলে আজ সেই জগদ্দল সরকার তৃণমূলের পতন হয়েছে যার ফলে আজ মানুষ তার বিজেপি কর্মী সমর্থকরা বিজয় উৎসবে সামিল হয়েছেন ।তাই আমি বলব যে এলাকার যে মানুষ রয়েছে শান্তি শৃঙ্খলা ভাবে এই বিজয় উৎসব পালন করছে আগামী দিনে আমরা আরও বিজেপি কর্মী সমর্থকদের হাত শক্ত করতে বিশেষ উদ্যোগ ও নেওয়া হবে

কিন্তু এই যে তৃণমূলের সন্ত্রাস দীর্ঘদিন ধরে চলতো অর্থাৎ ১৫ বছরের পর অবসানের ফলে এই এলাকা মুক্ত হল এই ভবানীপুর টু মডেলের মাঠে তা জনসমুদ্রের পরিণত হলো

তাই বলবো বিজেপি সরকার গঠনের পর একাধিক উন্নয়ন এই হিঙ্গলগঞ্জের ও ভবানীপুরের একাধিক জায়গায় উন্নয়ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − eight =