হুগলির সপ্তগ্রামে এসে শাহী নির্দেশ – মমতাদি শুনে রাখুন, ৫ তারিখ এখানে বিজেপি সরকার আসবে। আমাদের যুবকদের এবং মহিলাদের লুঠ হওয়া এক এক পয়সা সেদিন ফেরত দিতে হবে

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: সপ্তগ্রাম :: বুধবার ২২,এপ্রিল :: সপ্তগ্রামের মাটি থেকে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আর্থিক দুর্নীতির তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

অমিত শাহ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে অনেক দুর্নীতি করেছেন। ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে এ রাজ্যে। উনি হয়তো ভাবছেন কিছু হবে না।

কিন্তু মমতাদি শুনে রাখুন, ৫ তারিখ এখানে বিজেপি সরকার আসবে। আমাদের যুবকদের এবং মহিলাদের লুঠ হওয়া এক এক পয়সা সেদিন ফেরত দিতে হবে।

কর্মসংস্থান নিয়েও বড় প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে বাংলার তরুণ প্রজন্মের জন্য প্রতি বছর ১ লক্ষ সরকারি চাকরির ব্যবস্থা করা হবে। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 13 =