নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাটোয়া :: রবিবার ৩১,মে :: পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এলাকায় ১০০ দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগে প্রাক্তন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দিগন্ত পালকে আটক করেছে কাটোয়া থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, করুই গ্রামের বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করে।
অভিযোগ, ১০০ দিনের কাজ (MGNREGA) প্রকল্পের অর্থ বণ্টনে অনিয়ম ও আর্থিক দুর্নীতির ঘটনা সামনে আসে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছিল। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে কাটোয়া থানার পুলিশ।

