নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: রবিবার ২৮,জুন :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশালি ১ নম্বর ব্লকের সেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অমিয় মন্ডল তিনি টাওয়ার বসাতে ধাপে ধাপে কখনো পঞ্চাশ কখনো ৭৫ কখনো ৮০ কখনো ৯০ হাজার টোটাল ১৩ লক্ষ টাকা প্রতারণার শিকার হয় তাকে ।
রোজদিনই ফোন করে বিরক্ত করতেন বলতেন যে আপনার টাওয়ার খুব দ্রুত বসে যাবে আপনি কিছু টাকা পাঠান এভাবেই দিন দিন তিনি জমির মাপ যোগ হয় জরিপও করে তারপর ধাপে ধাপে টাকা নেওয়ার পরে আরও টাকার দাবি করে।
তিনি লিখিত অভিযোগ থানায় দায়ের করে ও বসিরহাট সাইবার ক্রাইম এ অভিযোগ দায়ের করেন । তারপরও কোন সূরাহা মেলেনি । তিনি বলেন প্রশাসন তদন্ত করুক তা নাহলে আজ আমার হয়েছে আগামী দিনে অন্যের হবে না কি বিশ্বাস ।
এই দালাল চক্র বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে এবং সাধারণ গরীব মানুষের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে । এক চিলতে জায়গা ছিল সেটাও ফিট মাটি বিক্রি করে এই সর্বস্ব হয়ে টাকা দিয়েছি তারপরেও প্রতারণা হচ্ছে আমার সঙ্গে। আমি চাই দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হোক এবং প্রশাসন নজর দিক এমনই কথা বললেন তিনি

