২৮৫ বছরের ঐতিহ্যবাহী খাঞ্জাপুর রথের জন্য ৫ লক্ষ টাকা সরকারি অনুদান, রাজ্য সরকারকে ধন্যবাদ রথ কমিটির

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দাসপুর :: বুধবার ১৫,জুলাই :: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের খাঞ্জাপুরের ২৮৫ বছরের প্রাচীন রথযাত্রার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকার অনুদান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন খাঞ্জাপুর রথ কমিটির সদস্যরা।

রথ কমিটির দাবি, ১৭৪১ সালে এই রথযাত্রার সূচনা হয়েছিল। তাদের মতে, এটি অবিভক্ত মেদিনীপুর জেলার দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা। দীর্ঘদিন ধরে এই ঐতিহ্যবাহী উৎসব এলাকার সংস্কৃতি ও ধর্মীয় পরম্পরাকে বহন করে চলেছে।

গতকাল পশ্চিম মেদিনীপুরের জেলার জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারের হাত থেকে ৫ লক্ষ টাকার চেক গ্রহণ করেন রথ কমিটির সদস্যরা। এই অনুদানের জন্য বর্তমান রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

রথ কমিটির সদস্যদের বক্তব্য, সনাতনী এই ঐতিহ্যবাহী রথযাত্রার গুরুত্ব বিবেচনা করে রাজ্য সরকারের এই আর্থিক সহায়তা আগামী দিনে রথ উৎসবকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও আকর্ষণীয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পাশাপাশি এই প্রাচীন ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে এই অনুদান বিশেষ সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন কমিটির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 11 =