নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২৬,আগস্ট :: ৪২ কেজি গাঁজা সহ বিহারের তিন কারবারীকে গ্রেপ্তার করল জিআরপি থানার পুলিশ৷ ধৃতদের নাম রূপেশ কুমার, সুধীন মণ্ডল ও সংকেত কুমার৷ ধৃতরা সকলেই বিহারের বাসিন্দা৷
জিআরপি থানার পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাজধানী এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা চালাচ্ছিল ধৃতরা ৷
ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই হানা দিয়ে দুটি ব্যাগ থেকে উদ্ধার হয় গাঁজার ১৫টি প্যাকেট ৷ গ্রেপ্তার করা হয় ওই তিনজনকে ৷ ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ৷

