৯৬ বছরের বিশ্বকাপ ফুটবলের মেগা ইতিহাস – সব থেকে বেশি জয় ব্রাজিলের

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বৃহস্পতিবার ৯,জুলাই :: বিশ্বকাপ ফুটবলের ৯৬ বছরের ইতিহাস। ২০২৬ বিশ্বকাপ ফুটবল এখনো চলছে। শুরু হওয়ার অপেক্ষায় কোয়ার্টার ফাইনালে মহারণ। এত বড় মহাযজ্ঞের ভিতরে রয়েছে বহু তথ্য।

১৯৩০ থেকে বিশ্বকাপ ফুটবল পথ চলা শুরু করেছিল। প্রথমবার বিশ্বকাপ ফুটবলের আসর বসেছিল উরুগুয়েতে। বিশ্বকাপ ফুটবলে প্রথমবার চাম্পিয়ান হয়েছিল আয়োজক দেশ উরুগুয়ে।

সব থেকে বেশি বার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। মোট পাঁচ বার বিশ্বজয়ী হয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি ( পশ্চিম জার্মানি) একসময় জার্মানি দুই ভাগে বিভক্ত ছিল। পূর্ব ও পশ্চিম জার্মানি, পরবর্তীতে সেই ভেদাভেদ মিটে যায়। পশ্চিম জার্মানি মোট তিনবার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে।

অপরদিকে পূর্ব ও পশ্চিম জার্মানি এক হয়ে যাবার পর জার্মানি একবার বিশ্বজয়ী হয়। অংকের নিরিখে জার্মানি চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।

তিনে রয়েছে ইউরোপের ফুটবল শক্তি ইতালি ও চারবার মোট বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। যদিও বর্তমান গ্রাফ তাদের তলানিতে। পরপর তিনবার তারা বিশ্বকাপ ফুটবল থেকে বাইরে, কোয়ালিফাই করতে পারেনি।

চার নম্বরে আর্জেন্টিনা, তারা মোট তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।

পাঁচে রয়েছে জিদানের দেশ ফ্রান্স! ফ্রান্স দুইবার বিশ্ব জয়ী হয়েছে।

ছয় নম্বরে রয়েছে উরুগুয়ে, তারাও মোট দুবার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন।

সাত নম্বরে ইংল্যান্ড, ইংল্যান্ড একবারই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৬৬ সালে নিজেদের দেশে আয়োজিত বিশ্বকাপে পশ্চিম জার্মানিকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়।

আটে স্পেন, ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নেদারল্যান্ডকে ফাইনালে পরাজিত করে তারা বিশ্ব জয়ী হয়েছিল।

সব থেকে বেশি রানার্স হয়েছে জার্মানি মোট আটবার। ব্রাজিল সাতবার। আর্জেন্টিনা ছয় বার। ইতালি ছয় বার। ফ্রান্স চারবার। নেদারল্যান্ড তিনবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =