নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: বৃহস্পতিবার ৯,এপ্রিল :: প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বৃহস্পতিবার দুপুরে হাড়োয়া বিধানসভা এবং মিনাখাঁ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সমর্থনে হাড়োয়া সার্কাস ময়দানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় জনজোয়ার।
কোটি কোটি টাকা দিয়ে প্রচার চলছে। ফোনে বলছে ভোট দিন’, মিনাখাঁ থেকে বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মমতার।
ভোটপ্রচারে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থেকে ফের একবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দোপাধ্যায়। টাকা ছড়িয়ে ভোটপ্রচার চলছে বলে অভিযোগ মমতার।
ভোট প্রচারে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থেকে ফের একবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দোপাধ্যায়। টাকা দিয়ে বিজেপি ভোটপ্রচার করছে বলে এদিন বিজেপিকে আক্রমণ করেন মমতা। তৃণমূল নেত্রীর অভিযোগ, ‘জেনে রাখবেন, কোটি কোটি টাকা দিয়ে প্রচার চলছে।
ফোনে ফোনে বলছে ভোট দিন। রেকর্ড বেজে চলছে। ওদের একটা ভোট দিলে আপনাদের অস্তিত্ব চলে যাবে। একটা ভোট যদি বিজেপিকে ভুল করেও দিয়েছেন, তা হলে আপনার অস্তিত্ব, ঠিকানা, সম্মান, জাতি, বর্ণ , বাংলা চলে যাবে।
বর্ডার এরিয়াতে অনেক ফোর্স আসছে। বিজেপি শেখাচ্ছে যাতে কেউ ভোট দিতে না পারে, তাঁদের আটকে দাও। ইভিএম মেশিন খারাপ হয়ে গেলে সেই মেশিনে ভোট দেবেন না।’ মমতার আশ্বাস, ‘আগামীদিনে সুন্দরবন আলাদা জেলা তৈরি করব। যাতে সমস্ত ধরনের সুবিধা এখানের মানুষজন আপনারা পান।

