সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ১৩,এপ্রিল :: শিলিগুড়ি বিধানসভা আসনে তৃণমূল বনাম বিজেপির জমজমাট লড়াই হতে চলেছে মনে করছে রাজনৈতিক মহল। দুটি দলই জোরদার রাজনৈতিক প্রচার সারছে।
এদিন ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবের সমর্থনে জমজমাট প্রচার চালায় তৃণমূল। এদিন সকালে অরুণাদায় সংঘের মাঠের সামনে থেকে গৌতম দেবের সমর্থনে একটি বিশাল র্যালির আয়োজন করা হয়।
যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী গৌতম দেব, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ আরো অনেকেই। শোভাযাত্রাটি অরুনোদয় সংঘ থেকে শুরু করে ওয়ার্ড এর বিভিন্ন রাস্তা অতিক্রম করে।

