দিল্লি থেকে ইডির হাতে গ্রেপ্তার আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চ্যান্ডেল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: মঙ্গলবার ১৪,এপ্রিল :: রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করে দিল্লি থেকে গ্রেপ্তার হলেন আই-প্যাক (Indian Political Action Committee)-এর ডিরেক্টর ভিনেশ চ্যান্ডেল । অর্থ তছরুপ ও বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে ইডি।

ইডি সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের কয়লা পাচার মামলায় গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের (I-PAC) অন্যতম ডিরেক্টর তথা সহ-প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেল । সোমবার রাতে ইডি তাঁকে গ্রেপ্তার করেছে। এবার ভিনেশকে ১০ দিনের ইডি হেপাজতের নির্দেশ দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট

দীর্ঘদিন ধরে একটি আর্থিক দুর্নীতির মামলায় তদন্ত চলছিল। অভিযোগ, একাধিক শেল কোম্পানির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে এবং সেই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে ভিনেশ চ্যান্ডেলের বিরুদ্ধে।

তদন্তকারীদের দাবি, আই-প্যাকের কিছু কার্যক্রমের আড়ালে বেআইনি অর্থ লেনদেন চলছিল বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। মঙ্গলবার ভোরে দিল্লির একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। এরপরই দক্ষিণ দিল্লির বাসভবন থেকে ভিনেশ চ্যান্ডেলকে রাতে গ্রেপ্তার করা হয়।

তাঁর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল তথ্য উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
ইডি আধিকারিকদের দাবি, এই মামলায় আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসতে পারে। ইতিমধ্যেই কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং আর্থিক লেনদেনের নথি খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, আই-প্যাকের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই গ্রেপ্তারির পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। বিরোধী দলগুলির অভিযোগ, কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখা হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =