বেঙ্গালুরুতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় সিতাইয়ের দুই যুবকের মৃত্যু – শোকস্তব্ধ জাটীগাড়া।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিতাই :: মঙ্গলবার ১৪,এপ্রিল :: ব্যাঙ্গালোরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কোচবিহার জেলার সিতাই ব্লকের দুই যুবক। ওই দুই যুবক দীর্ঘদিন ধরে সেখানে একটি জল কারখানায় কর্মরত ছিলেন এবং জল সরবরাহের কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

জানা গিয়েছে, কর্মস্থল থেকে ফেরার পথে তাঁদের ওয়াটার সাপ্লাই গাড়ির সঙ্গে একটি স্থানীয় সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ভয়াবহ পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মৃত দুই যুবক সিতাই ব্লকের ব্রহ্মত্তর চাত্রা অঞ্চলের জাটিগারা গ্রামের বাসিন্দা ।

একজন শ্যামেন রায়ের পুত্র রাকেশ রায় (২৬)। সে প্রায় দশ বছর ধরে ব্যাঙ্গালোরে ওই কারখানায় কর্মরত ছিলেন। আগামী ১৫ তারিখ তার বাড়ি ফেরার কথা ছিলো বলে জানিয়েছেন তাঁর বাবা।

অপর মৃত যুবক হলেন সুধীর চন্দ্র বর্মনের পুত্র সুজন বর্মন (৩০)। তাঁর অকাল মৃত্যুর খবরে পরিবারে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নেমে এসেছে গভীর শোক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =