রাজনীতির ময়দানে লড়াই চললেও উৎসবের আঙিনায় ব্রাত্য বিভেদ – গৌতম দেব

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১৫,এপ্রিল :: রাজনীতির ময়দানে লড়াই চললেও উৎসবের আঙিনায় ব্রাত্য বিভেদ। নববর্ষের প্রাক্কালে সেই মানবিক সুরই শোনা গেল শিলিগুড়ির মেয়র তথা শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেবের গলায়।

শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে এবং অর্চকের পরিচালনায় বাঘাযতীন পার্কে আয়োজিত এক বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানান, “ভোট নয়, সাধারণ মানুষই আসল গুরুত্ব।”

বাঘাযতীন পার্কের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেয়র বলেন, “ভোটের রাজনীতি নিজের জায়গায়, কিন্তু সাধারণ মানুষকে সাথে নিয়ে চলাই মূল লক্ষ্য। ভোট আসবে, ভোট যাবে; কিন্তু মানুষের সুখ-দুঃখে পাশে থাকাটাই আসল ধর্ম।” ভোটের ব্যস্ত প্রচারের মাঝেও এদিন তাকে দেখা গেল এক ভিন্ন মেজাজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − seven =