নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: বুধবার ১৫,এপ্রিল :: কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশকে সাথে নিয়ে উত্তেজনা প্রবন বুথ পরিদর্শন করলেন নদীয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী ও কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী।
অতীতে যে সমস্ত বুথে নির্বাচনের দিনগুলোতে অস্বাভাবিক গোলমালের ঘটনা ঘটেছিল সেই সমস্ত বুথ গুলোতে পরিদর্শন করলেন তিনি। একই সাথে ঘটনার বিষয়বস্তু সম্পর্কে এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলতে দেখা গেল জেলাশাসককে।
আগামী নির্বাচনের দিনগুলোতে যাবে আরো সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করা যায় তার সমস্ত দিক নির্ধারণ করলেন জেলাশাসক ও পুলিশ সুপার।
অতীতের নির্বাচন গুলোতে যে সকল বুথে উত্তেজনাপ্রবণ এবং সাধারণ মানুষ ভয় ভীতি অবলম্বন করত সেই সমস্ত বুথগুলোতে আগামী দিনে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা সহ সমস্ত রকম ব্যবস্থা করার ইঙ্গিত দিলেন।
মোটের ওপর অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে তৎপর নদীয়া জেলা প্রশাসন। আর তাই প্রতিনিয়ত জেলার বিভিন্ন বুথ এবং উত্তেজনা প্রবন্ধ জায়গা গুলোতে বারে বারে বিশেষ নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন তথা নির্বাচন দপ্তর।

