পয়লা বৈশাখে নলাটেশ্বরী মন্দিরে ভক্তদের ঢল, নববর্ষের শুরুতেই ভক্তিময় পরিবেশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: বুধবার ১৫,এপ্রিল :: পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। বছরের এই শুভ সূচনায় বীরভূমের নলহাটির নলাটেশ্বরী মন্দির-এ ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেল।

এদিন দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা ফুলের ডালা হাতে মন্দির প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন। মা নলাটেশ্বরী র দর্শন ও পূজা দেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁদের। শুধু বাইরের ভক্তরাই নন, স্থানীয় ব্যবসায়ীরাও নতুন বছরের সূচনায় হালখাতা নিয়ে মা তারার পুজো দেন, যাতে সারা বছর তাঁদের ব্যবসা ভালোভাবে চলতে পারে। প্রতিদিনের নিয়ম মেনেই আজ ভোরবেলায় মা কে স্নান করানোর পর মঙ্গল আরতির আয়োজন করা হয়।

নববর্ষের প্রথম দিন হওয়ায় মন্দিরে ভক্তসমাগম বেশি হওয়ায় মন্দির কমিটির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

এছাড়াও, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নলহাটি পুলিশ প্রশাসনের তরফ থেকেও কড়া নজরদারি রাখা হয়েছে। সব মিলিয়ে পয়লা বৈশাখে নলহাটি র নলাটেশ্বরী মন্দিরে ভক্তি ও উৎসবের আবহে নতুন বছরকে স্বাগত জানালেন ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 6 =