নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বুধবার ১৫,এপ্রিল :: আগামী ২৩ তারিখ নির্বাচন হলেও, প্রবীণ ভোটার ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ শুরু করলো নির্বাচন কমিশন।
যেসব ভোটার রা নির্বাচন কমিশনের কাছে বাড়িতে ভোট দেওয়ার আবেদন করেছিলেন তাদের জন্য এই ভোট গ্রহণ ব্যবস্থা করা হয়। এদিন ভোট কর্মীর সাথে কেন্দ্রীয় বাহিনী এবং সংশ্লিষ্ট এলাকার বি এল ও উপস্থিত ছিলেন।
অন্যান্য জায়গা সাথে এদিন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের মহিশিলাতেও আবেদনকারীর বাড়ি গিয়ে ভোট দান করানো হয়।

