ঘাটালে বিজেপি কর্মীর ওপর হামলা, উত্তেজনা চরমে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: বুধবার ১৫,এপ্রিল :: ঘাটাল বিধানসভা এলাকায় ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা বাড়ল। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হলেন বিজেপি কর্মী অমিত পোড়ে। ঘটনাটি ঘটে গতকাল রাতে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎই একদল দুষ্কৃতী অমিত পোড়ের ওপর চড়াও হয় এবং তাঁকে মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। আহত কর্মীকে দেখতে হাসপাতালে যান শীতল কপাট, যিনি ঘাটালের বিজেপি প্রার্থী।তিনি চিকিৎসার সমস্ত দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন এবং পরিবারের পাশে থাকার কথাও জানান। এই ঘটনার পর শীতল কপাট অভিযোগ করেন, ভোটের আগে তৃণমূল কংগ্রেস আবারও মারপিটের রাজনীতি ফিরিয়ে আনছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − two =