নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: বৃহস্পতিবার ১৬,এপ্রিল :: মুসলমান গ্রাম গুলিতে বিজেপির পতাকা নেই, মুসলমান গ্রামে বিজেপি প্রার্থী প্রচার করতে পারে না। হিন্দু গ্রামে তৃণমূল প্রার্থী প্রচার করে। সনাতনী কবে ঐক্যবদ্ধ হবেন বুঝতে পারছি না।
মহম্মদপুর হাইমাদ্রাসা বুথে আমি পাই ২ টা আর তৃণমূল পায় ৮০০ আবার মহম্মদপুর হাইস্কুল বুথে হিন্দু প্রধান বুথে ৭০০ ভোট পড়লে আমি পাই ৪০০ তৃণমূল ২৫০ সিপিএম এবং অন্যান্যরা ৫০। একটু ভেবেছেন আপনারা ( হিন্দুরা) ভাগ হচ্ছেন আর ওরা মুসলমান ঐক্যবদ্ধভাবে ভোট করছে।
তাই সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মহম্মদপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন শুভেন্দু। সেই সাথে তিনি উপস্থিত মানুষদের প্রতিশ্রুতি দিয়ে বলেন,
” এখন বিভিন্ন ভাতা সহ যদি ৬ হাজার টাকা পায় তাহলে ১লা জুন বিজেপি সরকার গড়ার পর সেই টাকার পরিমান ১২ হাজার এবং যারা ১২ হাজার পায় তারা ২৪ হাজার টাকা পাবেন।
ব্যাখ্যা দিয়ে বলেন, যারা এখন লক্ষ্মীর ভান্ডারে ১৫০০ টাকা পাচ্ছেন তারা পাবেন ৩০০০ টাকা, বার্ধক্য ভাতা ১০০০ বেড়ে ২০০০ হাজার হবে। সেই সাথে যুবসাথীর টাকা ১৫০০ থেকে বাড়িয়ে ৩০০০ করে শুধু পাঁচ বছরের জন্য নয় যতদিন না কর্মসংস্থান হয় ততদিন দেওয়া হবে।

