তৃণমূলের প্রদীপ সরকারের সমর্থনে খড়গপুরে জনসভা দেবের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খড়গপুর :: বৃহস্পতিবার ১৬,এপ্রিল :: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের পর প্রথম রাজ্যে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করেছে শাসক বিরোধী সকলেই।

নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি বিধানসভার মধ্যে দুটি বিধানসভা বিরোধীদের দখলে যায়, যার মধ্যে রয়েছে খড়গপুর।

তৃণমূল কংগ্রেস খড়গপুর আসনে জোড়া ফুলের প্রার্থীকে জেতানোর জন্য কখনো কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমকে দিয়ে জনসভা, তো কখনো আবার অভিনেতা দেব কে দিয়ে।

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের তালবাগিচা এলাকায় খড়গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে সাংসদ দেব তথা অভিনেতা দীপক অধিকারী সভা করেন।

সেই সভা মঞ্চ থেকে দীপক অধিকারী বলেন, খড়্গপুরে কোন বিরোধী দল তৃণমূলকে হারাতে পারবে না, এখানে যদি তৃণমূল হারে তৃণমূল নিজের জন্যই হারবে, তৃণমূলের অন্তদ্বন্দের জন্য হারবে।

দীপক অধিকারী জানান জোড়া ফুলকে জেতাতে গেলে তৃণমূল কংগ্রেসের সৈনিকদেরকে সকলে একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের কাজে লাগতে হবে।

এখানে বিরোধীরা কোন বিষয়ই নয়, তৃণমূল কংগ্রেসের সৈনিকরা এক হয়ে ভোট যুদ্ধে লড়াই করলে ৪ ঠা মে এর পর তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী খড়গপুরের বিধায়ক হবেন। বিরোধী দলের যত বড়ই নেতা মন্ত্রী এখানে এসে বক্তব্য দিয়ে যাক এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − two =