নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ১৭,এপ্রিল :: কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস এর সমর্থনে নির্বাচনী জনসভা কর্মী আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলিমারী এলাকায় জনসভা করে ।
জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। আসামের কামাখ্যা মন্দিরে বিজেপি সরকার আসার পর কি বলি বন্ধ হয়েছে। সেখানকার মানুষ মাছ মাংস খাচ্ছে না । মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা রটাচ্ছে।
আসলে তিনি যে বিষয়টি বলতে চাচ্ছেন বিজেপি সরকার ক্ষমতায় এলে গরুর মাংস কাটা বন্ধ হবে । বাংলাদেশ গোমাংস পাচার করছে বাংলা থেকে সেটা বন্ধ হওয়া দরকার। এই কারণেই তারা বাংলাদেশী মুসলিমদের কথা বলেন ।
একাধিক বিষয়ে তিনি তার বক্তব্যে তুলে ধরেন । বাংলা বিজেপি সরকার আসা দরকার কারণ আসামের বিজেপি সরকার থাকায় সেখানকার বাংলাদেশ মুসলিমদের ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে । বাংলা থেকে তাদের বের করতে হবে । নিজেদের পারে প্রজন্ম কে বাঁচিয়ে রাখতে এটা দরকার।
এছাড়াও অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেন হেমন্ত বিশ্ব শর্মা।

