ভোট যত এগিয়ে আসছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তত বাড়ছে গাইঘাটা বিধানসভা কেন্দ্রে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গাইঘাটা :: শুক্রবার ১৭,এপ্রিল :: ভোট যত এগিয়ে আসছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তত বাড়ছে গাইঘাটা বিধানসভা কেন্দ্রে। ভোটের আবহে কিছুতেই যেন গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে পারছে না বিজেপি।

এবার গোবরডাঙ্গা পৌর মন্ডল এর সভাপতি আশীষ ব্যানার্জীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিজেপির প্রাক্তন গোবরডাঙ্গা শহর যুব মোর্চার সভাপতি তথা বর্তমানে গোবরডাঙ্গা পৌরসভার শক্তিপুঞ্জের নেতা দীপঙ্কর হাওলাদার।

                                        গাইঘাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস

দীপঙ্করের অভিযোগ, ” আমাদের পৌর মন্ডলের যিনি সভাপতি আছেন তার জন্যই এখানে বিজেপি ভোট কমছে। বিগত দিনে দুর্গা ঠাকুরের মূর্তি ভাঙ্গার মূল আসামি এই আশীষ ব্যানার্জি। পাশাপাশি তিনি সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে লিপ্ত এবং সমাজবিরোধী ছেলেদেরকে প্রশ্রয় দেয়।

যার জন্য শান্তির গোবরডাঙ্গা আজ অশান্তিতে পরিণত হয়েছে। আমাদের অনেক নেতা, কর্মী, সমর্থক তার বিরুদ্ধে। আমরা উপরের নেতৃত্ব কে বারবার জানিয়েছি কিন্তু ফল কিছু হয়নি। পৌর মন্ডলের সভাপতি যদি ভোট চাইতে যায় মানুষ বিজেপিকে ভোট দেবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি।

তাছাড়া আশিস ব্যানার্জীর ভাবমূর্তি স্বচ্ছ নয়। ” যদি বা এই বিষয়ে আশীষ ব্যানার্জীর দিকে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তিনি বলেন, ” যারা বলছেন আমার বিরুদ্ধে এসব কথা তারা সব তৃণমূল করে। এটা তৃণমূলের চক্রান্ত।

” অন্যদিকে গাইঘাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস  বলেন, ” কারোর ব্যক্তিগত আক্রমণ আমরা করি না। এটা আমাদের নীতি নয়। কোন রাজনৈতিক প্রশ্ন থাকলে করুন উত্তর দেব। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =