সবংয়ে রাজনৈতিক উত্তেজনা: বিজেপির প্রচারে বাধা, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সবং :: শুক্রবার ১৭,এপ্রিল :: পশ্চিম মেদিনীপুরের সবং বিধানসভা কেন্দ্রে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিজেপির প্রচারে বাধা এবং কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিকের সঙ্গে সংঘর্ষের অভিযোগে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা।

ঘটনাটি সবংয়ের ৫ নম্বর সারতা অঞ্চলের ছিনা এলাকায়। বিজেপির অভিযোগ, দুই দিন আগে ওই এলাকায় প্রচারে গেলে তাদের কর্মীরা বাধার মুখে পড়েন। তাদের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা শুধু প্রচারেই বাধা দেয়নি, বিজেপি কর্মীদের মারধরও করেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, ঘটনার তদন্তে একটি ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছিল।

সেই সময়ই এক তৃণমূল নেতা কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিককে ঘুষি মারেন বলে অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়ে যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিজেপির অভিযোগ, তাদের গণতান্ত্রিক প্রচারে বাধা দেওয়া হচ্ছে এবং কর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 9 =