হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিসকু একাধিক আদিবাসী অধ্যুষিত এলাকায় জোরদার নির্বাচনী প্রচার চালান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হবিবপুর :: শনিবার ১৮,এপ্রিল :: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিসকু

আজ বুলবুলচন্ডি গ্রাম পঞ্চায়েতের সোনাইডাঙ্গা গ্রাম সহ একাধিক আদিবাসী অধ্যুষিত এলাকায় জোরদার নির্বাচনী প্রচার চালান।

এদিন তিনি দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে গ্রামে গ্রামে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া শোনেন তিনি। প্রচারের সময় এলাকায় দলীয় কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − one =