নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রতুয়া :: শনিবার ১৮,এপ্রিল :: এবার বুলেটরোধী সাঁজোয়া গাড়ি নিয়ে মালদার রতুয়া২ নং ব্লকের পুকুরিয়ায় রুটমার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুক্রবার তারা বিশেষ ধরনের সাঁজোয়া গাড়ি নিয়ে রতুয়া ২ নং ব্লকের কুমারগঞ্জ, থেকে এই রুট মার্চ শুরু কর
পুখুরিয়ার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় রুটমার্চ করেন। এলাকার সাধারণ ভোটারদের নির্ভয়ে, শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে সচেতন করেন। এদিনের এই রুটমার্চে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছাড়াও পুখুরিয়া থানার পুলিশ আধিকারিকরা অংশগ্রহণ করেন।
তারা সন্ত্রাসবাদ দমনে ‘মার্কসম্যান বুলেটরোধী গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরেন। ভোটারদের মনোবল চাঙ্গা করেন।

