নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালি :: রবিবার ১৯,এপ্রিল :: সাত সকালে গঙ্গা স্নান করতে নেবে গেল মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র। বালি বিধানসভার লিলুয়ার দাস পাড়ার বাসিন্দা ১৭ বছরের হর্ষ চৌধুরী ও তার বন্ধু হর্ষদীপ সিংহ আজ সকাল সাত টা নাগাদ বালির বারেন্দ্র পাড়া গঙ্গার ঘাটে স্নান করতে নামে।
জলের টানে হর্ষ ভেসে যায়। তার বন্ধু হর্ষদীপ সিংহ জলে ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করলেও বাঁচাতে পারেনি। সুত্রে জানা গেছে যে দুজনের কেউ সাঁতার জানতো না। বন্ধুর চিৎকারে ঘাটের ছুটে আসে এলাকার লোকজন।
খবর যায় বাড়িতে, আসে পুলিশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বালীর তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র।তিনি থানার সাথে কথা বলে ছাত্রটিকে উদ্ধারে সহায়তা করেন। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের লোকেরা এসে খোঁজাখুঁজি শুরু করলেও এখনো দেহ পাওয়া যায়নি । এলাকায় শোকের ছায়া

