নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: রবিবার ১৯,এপ্রিল :: সন্দেশখালীর সরবেড়িয়া ৫১ নম্বর বুথ শেখ শাহজাহানের নিজের বুথ। বেশ কিছু বিজেপির কার্যকর্তারা বিজেপির দলীয় পতাকা লাগাতে যায়। সেই সময় এলাকার বেশ কিছু তৃণমূলের কর্মীরা বাধা দেয়।
দলীয় পতাকা খুলে দেওয়ার পাশাপাশি বিজেপি কর্মীদের মারধর করে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। বিজেপির দাবি তৃণমূল এলাকায় সন্ত্রাস তৈরি করছে।
নির্বাচনের আগে এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক তৈরি করছে তৃণমূল। পাল্টা সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের, বিজেপির গোষ্ঠীকোন্দলকেই দায়ী করল তৃণমূল।

