জাকির আলী :: সংবাদ প্রবাহ :: উস্তি :: শনিবার ১৮.এপ্রিল :: উস্তির বেড়ামারা রামচন্দ্রপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী অঙ্কন প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণ করে আল-আমিন মক্তব শিশু ও নৃত্যাঙ্কন অঙ্গনের মোট ১০০ জন শিশু।
শিশুদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় ছিল দুইটি গ্রুপ—এ গ্রুপে ৬ থেকে ৮ বছর বয়সী শিশু এবং বি গ্রুপে ৮ থেকে ১০ বছর বয়সী শিশুদের অংশগ্রহণ।
দিনব্যাপী এই প্রতিযোগিতায় ছোট্ট শিল্পীরা তাদের কল্পনার রঙে আঁকে নানা চিত্র, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
প্রতিটি গ্রুপ থেকে সেরা তিনজন করে মোট ছয়জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে মানবকল্যাণ সুরক্ষা সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের প্রতিভা বিকাশ এবং তাদের সৃজনশীল কাজে উৎসাহ দিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আতাউর রহমান সেখ, সুজাউদ্দিন মিস্ত্রি, সরমা হালদার, আয়েশা বিবি এবং দীপঙ্কর হালদার সহ স্থানীয় অভিভাবক ও অতিথিরা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন,
এ ধরনের প্রতিযোগিতা শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে শেষ হয় এই সুন্দর আয়োজন।

