নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: রবিবার ১৯,এপ্রিল :: ঝাড়গ্রাম স্টেডিয়ামের সভা শেষে হেলিপ্যাডের পথে হঠাৎ রাজ কলেজ মোড়ে থামে মোদীর গাড়ি। কোনো ফাইভ-স্টার আয়োজন নয়, রাস্তার ধারের সাধারণ দোকানেই ১০ টাকার নোট বাড়িয়ে মুড়ি চান প্রধানমন্ত্রী।
দোকানি পেঁয়াজ দেওয়ার অনুমতি চাইলে প্রধানমন্ত্রীর কৌতুকপূর্ণ জবাব ছিল, “পেঁয়াজ খাই, কিন্তু মানুষের মাথা খাই না।” সর্ষের তেলের ঝাঁঝ মেশানো সেই মুড়ির ঠোঙা তিনি একাই শেষ করেননি; পাশে থাকা শিশু ও সাধারণ মানুষের সাথে ভাগ করে নেন।
ঝাড়গ্রামের রাস্তায় কনভয় থামিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়ার দৃশ্য এবার প্রচারের সব লাইমলাইট কেড়ে নিল। চড়া রোদে রাজনৈতিক ভাষণের মাঝেই যেন এক পশলা টাটকা বাতাস হয়ে এল প্রধানমন্ত্রীর এই ‘মুড়ি-রাজনীতি’

