বিজেপি সমর্থকের বাড়িতে আগুন – ঘটনাস্থলে বিজেপি বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ২০,এপ্রিল :: বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের একান্ন নম্বর বুথের চারনগর পূর্বপাড়া এলাকার বিজেপি সমর্থক অসিত মন্ডল, গোপীনাথ কর্মকার ও রাজু দাসের বাড়িতে গভীর রাতে বাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয়।এই ঘটনার পর তীব্র চাঞ্চল ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌশিক সিদ্ধান্ত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা। বিজেপির দাবি রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা এই কান্ড করেছে।

ঘটনার বিবরণ জানিয়ে মাটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানা গেছে বিজেপি সূত্রে। অভিযোগ অস্বীকার তৃণমূলে বলেছে বিজেপির ব্যক্তিগত কারণ গোষ্ঠীরনের জায়গায় এই আগুন লাগাতে পারে বলে মনে করা হচ্ছে পুলিশ তদন্ত করে পুরো বিষয়টা দেখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =