ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে অভিনেতা সাংসদ দেব

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: সোমবার ২০,এপ্রিল :: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দুলাল মুর্মুর সমর্থনে নয়াগ্রাম ব্লকের বালিগেড়িয়া এলাকায় একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ ও অভিনেতা দীপক অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী দুলাল মুর্মু, জেলার যুব সভাপতি সুমন সাহু, মেন্টর স্বপন পাত্র, নয়াগ্রাম ব্লকের সভাপতি রমেশ রাউত, গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি টিংকু পাল প্রমুখ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, “যারা কথা দিয়ে কথা রাখে, তাদের পাশে থাকা দরকার।” তিনি দাবি করেন, রাজ্য সরকার মানুষের কল্যাণে একাধিক প্রকল্প চালু করেছে।

তিনি উল্লেখ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যুবদের জন্য যুব সাথী প্রকল্প, কন্যাদের জন্য রূপশ্রী ও কন্যাশ্রী, এবং মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন।

তিনি আরও বলেন, নির্বাচন হওয়া উচিত উন্নয়নের নিরিখে—রাস্তা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার সার্বিক পরিকাঠামোকে সামনে রেখে। ধর্ম বা জাতপাতের রাজনীতি নয়, শান্তি ও উন্নয়নের পক্ষে মানুষকে মত দেওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =