নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাবড়া :: সোমবার ২০,এপ্রিল :: উন্নয়নে রাস্তার পাথর উঠে যাচ্ছে ড্রেনের জল রাস্তায় উঠছে হাবড়ায় প্রচারে বেরিয়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি প্রার্থী দেবদাস মন্ডল। হাবরা পুরসভার ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে প্রচারে বার হন দেবদাস।
ওই এলাকার রাস্তা ও ড্রেন খারাপ নিয়ে তিনি মুখ খুললেন। এছাড়া পাড়ায় সমাধান নামে বুথে বুথে যে ১০ লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল তার কাজ এখন ভোটের মুখে কিছুটা করা হচ্ছে।
আর বাকি টাকা ভোটের কাজে ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। তবে ভোটের মুখে এই কাজ করা নিয়ে তারা আপত্তি জানাচ্ছেন না এলাকার মানুষের কথা ভেবে।

