ব্যবসায়ী জয় কামদারের বাড়িতে ইডি – গ্রেপ্তার জয় কামদার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ২০,এপ্রিল :: ব্যবসায়ী জয় কামদারের বাড়িতে ইডি। সান গ্ৰুপের কর্ণধারের বেহালার জ্যোতিষ রায় রোডের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যায় ইডি অফিসাররা।

দক্ষিণ কলকাতার বিস্তর এলাকা জুড়ে রিয়েল এস্টেটের আড়ালে তোলাবাজি মতো সংগঠিত অপরাধ করে এসেছে সোনা পাপ্পু ও তাঁর দলবল। সেই ঘটনাতেই অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। এর আগেও তাঁর বাড়িতে ইডি হানা দিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে।

দীর্ঘ তল্লাশি ইডির, তলব এড়ালেও মিলল না রেহাই। অবশেষে আটক, বেহালার ব্যবসায়ী জয় এস কামদার। সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে  সি জি ও  কমপ্লেক্সে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =