রাতের অন্ধকারে বিজেপির ফ্ল্যাগ ছেড়া কে কেন্দ্র করে উত্তেজনা হিঙ্গলগঞ্জের মাউদপুরে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: সোমবার ২০,এপ্রিল :: হিঙ্গলগঞ্জ বিধানসভার হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ১০২ নম্বর বুথের মাউদ পুরের ঘটনা। রাতের অন্ধকারে কে বা কারা বিজেপির দলীয় পতাকা ছেঁড়া কে কেন্দ্র করে উত্তেজনা।রীতিমত এলাকার বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায়।অভিষেক ব্যানার্জির সভার পর রাতে এই ঘটনা ঘটায় রীতিমতো মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। বিজেপির দাবি যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক।

পাল্টা তৃণমূলের ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী পুরোটাই অস্বীকার করে তিনি বলেন ওদের পায়ের তলায় মাটি নেই সেই কারণেই ওরা আমাদের কালিমা লিপ্ত করার জন্য চেষ্টা করছে এইসব করে কোন লাভ হবেনা। গতকাল অভিষেকের সভায় লোক দেখে ওরা নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে।

এমনটাই দাবি করলেন তৃণমূলের ব্লক সভাপতি। বিধানসভার ভোট যত এগিয়ে আসছে একের পর এক উত্তাপ বাড়ছে হিঙ্গলগঞ্জে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 3 =