নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ২০,এপ্রিল :: বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের আরাধনা করতে উপস্থিত হন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা ।
তিনি মন্দিরে প্রায় ৪০ মিনিট সময় ব্যয় করেন । মন্দিরের ইতিকথা শোনেন। মা ভবতারিণীর আরাধনা করেন। পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা বলেন, “জাতির মঙ্গলের জন্য—এবং একে পথ দেখাতে—মায়ের আশীর্বাদ একান্ত অপরিহার্য।”
আমজনতাকে ভালো রাখার জন্য মায়ের আশীর্বাদ প্রয়োজন। সকলের মঙ্গল কামনা করলেন তিনি। সকল ভোটারদের হয়ে প্রার্থনা করেন মা ভবতারিণীর কাছে এমনটাই বললেন তিনি।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা রাজ্যের আসন্ন ভোট সামনে রেখে দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছেন। তিনি শিলিগুড়িতে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের সমর্থনে একটি রোড শো-তে অংশ নেন এবং প্রচার করেন।
এছাড়াও তার এই দুদিনের সফরে রয়েছে একাধিক কর্মসূচি। তার বাংলা সফরের দ্বিতীয় দিনে বিকেলে দক্ষিণেশ্বরে মন্দিরে এসে ভবতারিণী মায়ের পুজো দেন। প্রসাদ ও গ্রহণ করেন।

