নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ২০,এপ্রিল :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বসিরহাট পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের টাউন হল ইছামতি নদীর পাড়ে পুরাতন ফেরিঘাটের পাশে ১১১ বছরের প্রাচীন মন্দির ভগ্নদশায় রূপান্তরিত হয়েছে।
দীর্ঘদিন ধরে দাবি উঠছিল ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ নাগরিকদের যে এই মন্দিরটা সংস্কার করা হোক তার পাশেই রয়েছে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির কেন্দ্রীয় কার্যালয়
কিন্তু মন্দির সংস্কারের ব্যাপারে উদাসীন রয়েছে এমনটা দাবি করেছেন বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুজিত মিত্র ।
তারা বলেন রাম সীতার ধর্মটাকে তারা ব্যবহার করে কাজে লাগায় কিন্তু মন্দির সংস্কার নিয়ে তাদের কোন হেলদোল নেই। শুধু ধর্মের নামে ভোট চাইবে আর মানুষের মধ্যে বিভাজন তৈরি করবে। এটা সম্প্রীতির বাংলা যে যার ধর্মের মানুষ তারা তাদের ধর্মীয় ব্যবহার করে এইটাই বাংলার সংস্কৃতি
আর এখানে একটি রাজনৈতিক দল ধর্মকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছে এখানে শুধু রাম সীতার মন্দির শুধু নয় এখানে শিব মন্দির ও কালী মন্দির রয়েছে |শ্বেত পাথরের তৈরি যে রাম সীতার মূর্তি আজও যুগ যুগ ধরে এখানে পূজিত হয় আর সেই মন্দির আজকে ভেঙে পড়ছে।
আর তার পাশেই পার্টি অফিস এ ব্যবহার করে রাজনৈতিক হানাহানি করতে চায় কিন্তু আমরা সব ধর্মের তীর্থস্থান কিছুদিন আগে বসিরহাট পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির
একটি অরাজনৈতিক সংগঠন পক্ষ থেকে তরুণ ভৌমিক,. শ্যামল দত্ত একাধিক ব্যবসায়ী এই মন্দির সংস্কারে করার জন্য আমার কাছে গিয়েছিল । আমি তাদের বলেছি, সংস্কারের জন্য যা কিছু লাগবে আমরা সাহায্য করবো ।

